ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিএমটিসিএল কর্মীদের মারধর: পুলিশের ২ সদস্য বরখাস্ত
ডুয়া ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ডিএমটিসিএলের চার কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ডিএমটিসিএল এর কর্মীরা কর্মবিরতি পালনের ঘোষণা দিলেও যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে কর্তৃপক্ষ রেল চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কর্মবিরতির মাঝেও সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল শিডিউল অনুযায়ী চলতে থাকে। তবে কাউন্টার ফাঁকা থাকার কারণে যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছিলেন। প্রায় দেড় ঘণ্টা চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয় এবং টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্মীরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং টিকিট বিক্রি আগের মতো চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের