ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড স্থগিত, যা জানা গেল
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে এটি আবার ডাউনলোডের সুযোগ প্রদান করা হবে।
আজ সোমবার (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি জানান, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তাদের জন্য পুনরায় সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীরা ৯, ১০ ও ১১ এপ্রিল, ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীরা ২৩, ২৪ ও ২৫ এপ্রিল প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অধ্যাপক ছাইফুল ইসলাম আরও বলেন, "প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে তবে যারা ডাউনলোড করতে পারেননি, তাদের চিন্তা করার কিছু নেই। তিন দিন আগে নতুন করে ডাউনলোডের সুযোগ দেওয়া হবে।"
তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ওইদিন অনুষ্ঠিত হবে, ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল। ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে হবে, যেখানে ৮০টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়া এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকবে না।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)