ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় যা বললেন হামজা
ডুয়া ডেস্ক : হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে দর্শকদের মধ্যে। তাকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ফুটবল ভক্ত উপস্থিত হন। দেশে পা রেখেই তিনি তার অভিষেক ম্যাচে জয় আনার কথা জানান হামজা।
সোমবার (১৭ মার্চ) সকালে হামজার আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ফুটবল ভক্তরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হামজার নামে স্লোগান দেন।
স্লোগান আর করতালির মাঝেই সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার।
পরে স্থানীয় সিলেটি ভাষায় তিনি বলেন, ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু। (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।
দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তার অভিষেক হবে, আর এই ম্যাচের জন্যই তিনি দেশে এসেছেন।
সিলেট বিমানবন্দর থেকে গাড়িতে করে হামজা হবিগঞ্জের বাহুবলে তার বাবার বাড়ি যাবেন এবং সেখানে পরিবারের সঙ্গে এক রাত কাটাবেন। তার আগমনে পুরো এলাকা সাজানো হয়েছে। স্থানীয়ভাবে এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজনের পর, হামজা মঙ্গলবার ঢাকায় ফিরে আসবেন। একদিন অনুশীলনের পর, বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা শিলং যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)