ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
র্যাব পরিচয়ে চাঁদাবাজি, জনতার হাতে আটক সাবেক আনসার সদস্য
ডুয়া ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন হানিফ খান (৪৫) নামে এক সাবেক আনসার সদস্য। রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় চাঁদা দাবি করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।
আটক ব্যক্তি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ খান একটি গুম ও হত্যা মামলার তদন্তের কথা বলে মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় যান। একপর্যায়ে মামলার আসামির কাছ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চান।
প্রথমে তিনি নিজেকে টাঙ্গাইল র্যাব-১৪ এর সদস্য বলে দাবি করলেও পরে জেরার মুখে স্বীকার করেন যে তিনি আসলে সাবেক আনসার সদস্য। তার সঙ্গে থাকা আনসার পরিচয়পত্র যাচাই করে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি র্যাব সদস্য নন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার জানান, কিছুদিন আগেও হানিফ খান র্যাব পরিচয়ে মুঠোফোনে স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি করেছিলেন।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, “আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের