ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের দুই এনজিওকে ১ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা দিল জাপান
ডুয়া নিউজ : বাংলাদেশি দুই বেসরকারি সংস্থাকে (এনজিও) গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় দুই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা করছে জাপান সরকার।
আজ রবিবার (১৬ মার্চ) ঢাকার জাপান দূতাবাসে দুই এনজিও-এর কর্মকর্তাদের সঙ্গে অনুদান সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
জাপান দূতাবাস জানায়, ‘জাপান সরকার দুটি বাংলাদেশি এনজিও, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড এবং প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়ন বেসরকারি সংস্থাকে (তারাঙ্গো) ১ লাখ ৩৫ হাজার ২৩৭ মার্কিন ডলার অনুদান প্রদান করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৩ লাখ দাঁড়ায়।’
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুবিধা ও চিকিৎসা সরঞ্জামের উন্নয়নের জন্য মেডগ্লোবাল ইনকর্পোরেটেডকে ৫৭,৮৩৫ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তা কর্মসূচি পরিচালনা করে।
এছাড়া, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি কমিউনিটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়নবিষয়ক সংস্থা তারাঙ্গোকে ৭৭,৪০২ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।
তারাঙ্গো হস্তশিল্প, নারী উদ্যোক্তা উন্নয়ন, সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রেখে চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ