ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইউজিসির নাম পরিবর্তন, নতুন নাম হবে ‘বিশ্ববিদ্যালয় কমিশন
ডুয়া নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নাম পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউজিসির নাম বদলে ‘বিশ্ববিদ্যালয় কমিশন’ রাখা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে।
দেশে সরকারি এবং বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চতর শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন প্রতিষ্ঠা করা হবে।
উচ্চতর শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারিত করার জন্য বিশ্ববিদ্যালয় কমিশন কাজ করবে।
স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব জানান, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকগুলোকে যৌক্তিকভাবে সাজানো হবে।
তিনি আরও বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থাকা বেসরকারি স্কুলের শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এসময় তিনি বলেন, শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে। প্রেস সচিব বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) যুগোপযোগী করে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়