ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ক্ষমতায় গেলে গু'ম-খু'নের বিচার করা হবে: তারেক রহমান
ডুয়া নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামীতে ক্ষমতায় গেলে গণতন্ত্রের জন্য আন্দোলনে গুম, খুন ও ছাত্র জনতার অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।
আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের জন্য ‘আমরা বিএনপি পরিবার’ একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "অধিকার রক্ষার জন্য জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা। জনগণের প্রত্যাশা, সামনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। যেখানে তারা তাদের ভোট দিতে পারবেন।"
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে সব রাজনৈতিক দল একত্রিত হবে, এমন প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের