ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন করবে চীনের প্রতিষ্ঠান
ডুয়া নিউজ : বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লোংগি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা এখানে স্থানান্তরের আমন্ত্রণ জানানোর পর তারা (চীনা প্রতিনিধি দল) সফর করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "চীনের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের জন্য ডিসেম্বরে বাংলাদেশ সফর করে। বাংলাদেশ সফরে আসা কোম্পানিগুলোর মধ্যে লোংগিসহ অন্তত দুটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।"
রাষ্ট্রদূত আরও বলেন, "তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে। চীনে প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর হবে দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।"
এ সময় ড. ইউনূস বাংলাদেশে চীনের আরও বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বলেন, "যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রফতানি করতে চায়, বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে।"
চীনের হাসপাতাল চেইনগুলোকে এখানে শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন অথবা বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা সুবিধা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। চীনের হাসপাতাল চেইনগুলো এখন এখানে হাসপাতাল নির্মাণের অনন্য সুযোগ পেয়েছে।"
সাক্ষাতে চীন বাংলাদেশি রোগীদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড করেছে জানিয়ে রাষ্ট্রদূত ওয়েন বলেন, "বাংলাদেশিদের একটি দল গত সপ্তাহে চিকিৎসার জন্য কুনমিং গিয়েছিলেন। সফরকালে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টাও বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন।"
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরের অংশ হিসেবে প্রাচ্যের দাভোস নামে পরিচিত বোয়াও ফোরামে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। এই ফোরামে প্রতি বছর শীর্ষস্থানীয় নেতা এবং সিইওরা বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হন।
প্রফেসর ইউনূস ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতা দেবেন। চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ারও এই অধিবেশন চলাকালে তার সঙ্গে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়