ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসে হচ্ছে না কুচকাওয়াজ; কারণ যা জানা গেল
ডুয়া নিউজ : চলতি বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নাসিমুল গনি বলেন, “রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬ মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই।”
স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, “আমি কোনো ঝুঁকি দেখছি না।”
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানা গেছে, ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষ এড়াতে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, গার্মেন্টস শ্রমিকদের ছুটি ধাপে ধাপে ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংশ্লিষ্ট সংগঠনগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের