ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘নতুন সংবিধান দিয়ে শহিদদের রক্তের বদলা নেব’
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমাদের সামনে কিছু অসমাপ্ত লড়াই রয়েছে। বিশেষত গণপরিষদ নির্বাচন, সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রণয়ন। নতুন সংবিধান তৈরির মাধ্যমে মুজিববাদী ছায়া যা বাংলাদেশে বিরাজমান তা বিলুপ্ত হবে। তিনি আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহিদ এবং আহত ভাইদের রক্তের বদলা নতুন সংবিধান প্রণয়ন দ্বারা নেয়া হবে।
শনিবার বিকালে ঢাকার যমুনা ফিউচার পার্কের নবাব কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন, ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (পুসাব) এই ইফতার আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামীতে আরো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে, যেমনটি জুলাই-আগস্ট আন্দোলনে হয়েছিল। তিনি আরও বলেন, ভবিষ্যতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং জাতীয় নাগরিক পার্টিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা থাকবে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভবিষ্যতেও তাদের এই সাহস ধরে রাখতে আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার পথে শহিদদের অবদানকে কখনো ভুলে যাওয়া উচিত নয় এবং সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাসনিম জারা আরও বলেন, যদি সবাই একসাথে কাজ করে বাংলাদেশ কখনো আগের অবস্থানে ফিরে যাবে না। তরুণ এই রাজনীতিবিদ এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া পুসাবের প্রতিষ্ঠাতা স্থায়ী সদস্য আবদুল্লাহ মাহফুজ জাকারিয়া এবং স্থায়ী সদস্য তাহসিন রিয়াজের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের