ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন মাউশি ডিজি
ডুয়া ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, “বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম। এটি বৃদ্ধি করা উচিত। সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে।”
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তিনি এ কথা জানান।
বর্তমানে বেসরকারি শিক্ষকরা ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কীভাবে পরিবারের জন্য কেনাকাটা করবেন তা নিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন। শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি প্রসঙ্গে প্রফেসর ড. আজাদ খান বলেন, “বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বাড়ানোর কথা বলেছে। এখন কত টাকা বাড়ানো হবে তা সরকার ভালো বলতে পারবে। তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত।”
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা হিসেবে পান। উদাহরণস্বরূপ, একজন সহকারী শিক্ষক যার বেতন ১২ হাজার ৭৫০ টাকা, তার উৎসব ভাতা ৩ হাজার ১২৫ টাকা।
শিক্ষকদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় বৈষম্য অনেক বেশি, যা তরুণ প্রজন্মকে শিক্ষকতার প্রতি আগ্রহ হারাতে প্ররোচিত করছে। এক শিক্ষক বলেন, “৩ হাজার ১২৫ টাকায় কীভাবে ঈদ কাটাবো জানি না। নিজের জন্য কিছু কিনতে পারব না। শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়।”
কুষ্টিয়ার একটি স্কুলের গণিত শিক্ষক মো. আসাদ জানান, “ছোটবেলায় ঈদ মানে খুশি ও আনন্দ। কিন্তু শিক্ষক হিসেবে ঈদের কয়েক মাস আগে থেকেই চিন্তার ভাঁজ পড়ে যায়। ঈদ আমাদের জন্য এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ঈদের দিন কীভাবে পরিবারের সদস্যদের কিছু দিতে পারবো তা নিয়ে দুঃখ ভারাক্রান্ত থাকি।”
আরেক শিক্ষক শারমিন নিপা বলেন, “বেসরকারি শিক্ষকদের যে ঈদ বোনাস দেওয়া হয় তা গ্রামীণ এলাকায় সাধারণ শ্রমিকদের চেয়ে অনেক কম। ঈদের জামাকাপড়ও পাওয়া যায় না। ৩ হাজার ১২৫ টাকা দিয়ে শিক্ষকদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের