ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুই দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ডুয়া ডেস্ক: ইনকিলাব মঞ্চ আগামী এক মাসে দুই দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে ২৫ এপ্রিল শহীদী সমাবেশেরও আয়োজন করেছে সংগঠনটি।
আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাদের দুইটি দাবি হলো—
১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে।
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এর আগে বামপন্থী দলের কর্মসূচির প্রতিবাদে শাহবাগে জমায়েত হয়ে শহীদ মিনারে পদযাত্রার আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। বেলা ১২টার দিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শহীদ মিনার থেকে বামপন্থিদের সরে যেতে পাঁচ মিনিটের আলটিমেটাম দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা পদযাত্রা নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। তবে গণমিছিল প্রত্যাহার করে নেওয়ার পর তারা শাহবাগে ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন।
শরিফ ওসমান হাদি বলেন, "শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আমরা জানতে পেরেছি দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখানোর জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে শাহবাগীরা। আজকের অবস্থান না নিলে তারা আবার শাহবাগ দখল করে নতুন করে ষড়যন্ত্র করতো।"
এদিকে গতকাল শুক্রবার রাতে ফেসবুকে কর্মসূচির কথা জানিয়ে লাকী আক্তার সংগঠনের প্রতি সমর্থন জানিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান। এর ফলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। প্রথমে শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত গণমিছিল হওয়ার কথা ছিল তবে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় গণমিছিলটি স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়