ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ২৪ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি
ডুয়া ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ফেরত আনে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিন থেকে কিছুটা দূরের এলাকা থেকে আটক করা ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। বর্তমানে তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হচ্ছে, এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সে সময় লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন, যার ফলে তাদের আটক করা হয়। এজন্য জেলেদেরকে সচেতন করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান জানিয়েছেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের