ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’
ডুয়া ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন। সখোনে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড,"
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে নাকি গত ১৬ বছরের অপরাধের জন্য দলটি শাস্তি পাবে? এমনকি দলটিকে নিষিদ্ধ করারও সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। কিছু রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বলেছেন, "যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"
এছাড়া ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি, আওয়ামী লীগের বিচারের আগে যাতে কোনো নির্বাচন না হয়। যদি নির্বাচন হয় তবে আওয়ামী লীগ যেন কোনোভাবেই তাতে অংশ নিতে না পারে। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।" এই পোস্টটি মুহূর্তেই সাড়া ফেলেছে এবং অনেকেই ধারণা করছেন শিগগিরই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলো একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এর মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টিও আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের