ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাম সংগঠনগুলোর কর্মসূচি স্থগিত করায় ইনকিলাব মঞ্চের পদযাত্রা স্থগিত
ডুয়া নিউজ : বাম সংগঠনগুলোর নেতৃত্বে গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। এসময় তারা শাগবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।
আজ শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তারা পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করে ২ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী।
ইনকিলাব মঞ্চের প্রধান দাবিগুলো হলো:
১. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।2. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী বলেন, “২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদের বাবা মায়েরা, শাপলার শহীদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব।”
হাদী আরও বলেন, “শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগিরা। আজকে যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করতো।”
“তারা আজ শহীদ মিনারে মাত্র ১০ মিনিট দাঁড়িয়েই বাধ্য হয়ে সরে যেতে হয়েছে। এজন্যই আমরা আজ শহীদ মিনারে যাইনি। তবে মনে রেখো, তোমরা যেখানেই দাঁড়াবে, আমরা সেখানেই প্রতিহত করতে যাব। এই দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেওয়া হবে না”, যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের