ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নেতার নেতৃত্বে গুলি; জুলাই আন্দোলনকারীর বাবা নিহত
ডুয়া নিউজ : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে করা গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুল হুদার পিতা বলে জানা যায়।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।
নিহতের পরিবার জানিয়েছে, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়।
নিহত হাবিবুল হুদার স্ত্রী বলেন, "শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন। এসময় গুলিতে গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ডাক্তার জানান আমার স্বামী মৃত।"
নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা বলেন, "ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্নভাবে হুমকি দেন। সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।"
এ ঘটনার জেরে মধ্যরাতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাধারণ ছাত্ররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, "জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের