ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি: তথ্য উপদেষ্টা
ডুয়া নিউজ : রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, "রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।"
শুক্রবার (১৪ মার্চ) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, "রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।"
তথ্য উপদেষ্টা বলেন, "আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। একসময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।"
তিনি আরও বলেন, "মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে।"
মাহফুজ আলম বলেন, "জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।"
উল্লেখ্য, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের