ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে : ড. ইউনূস
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভাগ্যবান কারণ দেশটির রয়েছে একটি সমুদ্র, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে। ব্যবসা পরিচালনার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, বাংলাদেশের দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যে কোনো স্থানে সমুদ্রবন্দর স্থাপন করা সম্ভব। এর মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য উন্নত হতে পারে।
ড. ইউনূস কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনার কথা উল্লেখ করে বলেন, কক্সবাজার শুধু একটি পর্যটন শহর নয়, এটি দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু হতে পারে।
তিনি নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র না থাকার বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে পারস্পরিক সুবিধা অর্জন সম্ভব। তিনি আরো বলেন, "যদি আমরা ব্যবসা করতে পারি তবে সবার ভাগ্য বদলে যাবে।"
এছাড়া তিনি স্থানীয় লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে লবণ আমদানি করতে আগ্রহী কি না। কারণ কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ বর্তমানে রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে।
ড. ইউনূস কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও খোঁজ নেন এবং স্থানীয় জনগণকে ভবিষ্যতে এই সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, "কক্সবাজার একটি বৃহৎ অর্থনৈতিক শক্তি হতে পারে এবং এটি তথ্যপ্রযুক্তির কেন্দ্রও হতে পারে।"
এছাড়া তিনি স্থানীয় জনগণের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান।
মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাব ও দাবি পেশ করেন।
এদিন দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। পরবর্তীতে তারা উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়