ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো ‘সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ’ গ্রহণ করে তবে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। অন্যদিকে যদি তারা ‘বৃহত্তর প্যাকেজ’ গ্রহণ করে তাহলে নির্বাচন হবে আগামী জুনে।
এ তথ্য তিনি শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠককালে ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ইতোমধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে।
ড. ইউনূস আরো জানান, যদি রাজনৈতিক দলগুলো সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তারা 'জুলাই চার্টার' বা 'জুলাই ঘোষণাপত্র'তে স্বাক্ষর করবে, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ মহাসচিবও অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত