ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তা জোরদার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়
ডুয়া ডেস্ক: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আজ (১৪ মার্চ) শুক্রবার। ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের আগমনের সন্নিকটে মাদ্রাসা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বিকেল ৪টার পর থেকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ একটি দল মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত রয়েছে। প্রশাসনের অনুরোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ।
তিনি বলেন, "তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। এখানে গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত থাকবেন তাই আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি।"
এদিকে মাহফুজ আলমের আগমনের বিরুদ্ধে কিছু শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক শিক্ষার্থীদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "মাহফুজ আলম আমাদের মিল্লাতের প্রাক্তন শিক্ষার্থী। তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত।"
এছাড়া মাহফুজ আলম তা’মীরুল মিল্লাতের একজন প্রাক্তন শিক্ষার্থী হলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মাহফুজ আলমের আগমনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের