ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ট্রেনের টিকিট বিক্রিতে রেকর্ড, আধা ঘণ্টায় ২০ লাখ হিট!
ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথমে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হয়, আর দুপুর ২টা থেকে দেওয়া হয় পূর্বাঞ্চলের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট হয়েছে। টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের সব টিকিট।
সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপে দেখা যায়, নীলসাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান, পঞ্চগড়, পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি ও বনলতা এক্সপ্রেসের সব টিকিট শেষ হয়ে গেছে। মাত্র ৯ মিনিটেই বিক্রি শেষ হয়ে যায় অগ্রিম টিকিট! একই পরিস্থিতি ঢাকা-খুলনা রুটেও দেখা গেছে।
এ দিকে পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয় শুক্রবার দুপুর ২টা থেকে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, দুপুর ২টা খেকে আড়াইটার মধ্যে মাত্র ৩০ মিনেটে ১৭ লাখ মানুষ হিট করেছেন ১৭ হাজার টিকিটের বিপরীতে।
পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে। শাহাদাত হোসেন জানান, বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ১৭ লাখ মানুষ টিকিট কেনার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেন, অথচ টিকিট সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের