ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
জুলাই হামলায় ঢাবির ৭০ শিক্ষক শনাক্তের তথ্য ঠিক নয়
ডুয়া ডেস্ক: গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে 'ঢাবিতে ১৫ জুলাই হামলা: ৭০ জন শিক্ষক ও ১২২ শিক্ষার্থী শনাক্ত' শিরোনামে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ খবরের প্রতি প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ বলেছেন, "কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত 'ঢাবিতে ১৫ জুলাই হামলা: ৭০ জন শিক্ষক ও ১২২ শিক্ষার্থী শনাক্ত' শিরোনামে '৭০ জন শিক্ষক শনাক্ত' অংশটি সঠিক নয়।"
তিনি আরও বলেন, জুলাই মাসের কোটা আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সত্তরের অধিক শিক্ষককে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান, পোশাক, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কটূক্তি এবং বৈষম্যমূলক আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনে। কিছু শিক্ষার্থী এসব অভিযোগ তথ্যানুসন্ধান কমিটির কাছে প্রেরণ করলেও সেগুলো তদন্তের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদনে এসব অভিযোগ ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু