ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২০ দফা দাবি নিয়ে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ডুয়া নিউজ: বাংলাদেশে নতুন রাজনৈতিক দল 'জনতার বাংলাদেশ পার্টি' আত্মপ্রকাশ করেছে। নতুন দলে আইনজীবীদের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ এবং মহাসচিব হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি মুসলিম উদ্দিন। তিনি জানান, নতুন এই রাজনৈতিক দলটি ৭১-এর চেতনাকে অনুসরণ করে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গঠিত হয়েছে। দলের লক্ষ্য হলো সত্যের পক্ষে দাঁড়িয়ে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকরী ভূমিকা পালন করা।
দলটি ২০ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের লক্ষ্য মানবিক এবং আইনের শাসনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। ২০২৪ সালের নির্বাচনে তারা ২০০ আসনে আইনজীবী প্রার্থী দিতে চায় এবং বাকি ১০০ আসনে অন্যান্য পেশাজীবীদের প্রার্থী করবে।
এই নতুন দলের আত্মপ্রকাশ এবং ঘোষণা করা ২০ দফা কর্মসূচি দেশের রাজনীতিতে এক নতুন আশার সঞ্চার করেছে, যেখানে সততা, যোগ্যতা, এবং আদর্শের ভিত্তিতে রাজনীতি পরিচালিত হবে।
জনতার বাংলাদেশ পার্টির ২০ দফা হলো—
১. যানজট নিরসন। ২. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ৩. আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। ৪. কর্মসংস্থান সৃষ্টি। ৫. মাদকদ্রব্য নির্মূল করা। ৬. সুশিক্ষা বা নৈতিক শিক্ষার প্রসার। ৭. দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ৮. দুর্নীতি রোধ। ৯. মানবাধিকার সুরক্ষা ও নাগরিক হিসাবে সর্বোচ্চ জীবনযাপন করা। ১০. বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ১১. নিরাপদ বাসযোগ্য ভূমি। ১২. রাজনীতিতে টাকার প্রভাব ও পেশিশক্তি কমিয়ে মেধাবীদের অগ্রাধিকার। ১৩. মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। ১৪. কৃষিকে উৎসাহিত করা বা কৃষি বিপ্লব ঘটানো। ১৫. ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সুস্থ মালিক-শ্রমিক সম্পর্ক তৈরি করা। ১৬. ইসলামি ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ৮ম শ্রেণি পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা। ১৭. জনসংখ্যাকে প্রকৃত মানব সম্পদে রূপান্তরিত করা। ১৮. দেশকে উৎপাদনমুখী করা। ১৯. প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়া। ২০. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের