ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আছিয়ার মৃত্যুতে 'ধ-র্ষ-ণবিরোধী মঞ্চ'র গায়েবানা জানাজা
ঢাবি প্রতিনিধি
শিশু আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করেছে 'ধর্ষণবিরোধী মঞ্চ'। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের বিরুদ্ধে, আগুন জ্বালাও একসাথে’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া' ইত্যাদি স্লোগান দেন।
জানাজায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানাজা পরবর্তী বিক্ষোভ সমাবেশে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনিরা বলেন, আমরা জাতি হিসেবে লজ্জিত যে এরকম একজন ধর্ষকের বিচার এখনো করতে পারি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আপনার দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। আপনারা বিচার করতে না পারলে আমাদের হাতে ছেড়ে দেন। যারা ওই বাচ্চাকে ধর্ষণ করতে পারে তারা কাপুরুষ। তাদের জনসম্মুখে এনে ফাঁসি দেয়া হোক।
ঢাবি শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, আমাদের এই প্রতিবাদ করে কোন লাভ হচ্ছে না। এই বাচ্চাটা সাতটা দিন পানির জন্য লড়াই করেছে। তার লড়াইয়ের ভার এসে পড়েছে আমাদের ঘারে। আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে কিন্তু সেগুলো আমাদের কানে আসছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। ততক্ষণ পর্যন্ত আইনের পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস