ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শাস্তি পেতে যাচ্ছেন ঢাবির চিহ্নিত শতাধিক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সত্যানুসন্ধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সত্যানুসন্ধান কমিটি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক থেকে দেড় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী জড়িত রয়েছে বলে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। প্রথমে এসব শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। পরবর্তীতে তাদের আত্মসমর্পনের সুযোগ দিয়ে কিংবা নতুন কমিটি করে অভিযুক্তদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ দ্যা সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে থাকা ফুটেজ এবং যারা সক্রিয়ভাবে অংশ নেয়া শিক্ষার্থীদের কাছ থেকে ফুটেজ ও তথ্য নিয়ে চিহ্নিত করার কাজ করেছি। আমাদের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়া জড়িতদের চিহ্নিত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়া। এখানে অভিযোগ এসেছিল প্রায় ১৫০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস