ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সাদা দল
ধ-র্ষ-কের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মৃত্যু থামবে না
ঢাবি প্রতিনিধি : মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি- জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান শিক্ষক নেতারা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও হেনস্থার ঘটনায় উদ্বেগ জানান।
ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শোকবার্তায় এসব কথা বলেন। তারা আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি আমাদের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিস্কার করে দিয়েছে।
বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, আমাদের প্রত্যাশা, শিশু আছিয়ার ধর্ষণের বিচারে মাধ্যমে দেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হোক। কেননা দীর্ঘদিনের বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ ও দীর্ঘসূত্রিতা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শিশুটির ধর্ষকদের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। তারা বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
বিবৃতিতে আছিয়ার বিদেহী আত্মার মাগফেরত কামনা করেন শিক্ষক নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস