ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বিশ্ববিদ্যালয় হলো সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান- ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ব আরবী ভাষা দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।
বুধবার (১৮ ই ডিসেম্বর) শাহবাগস্থ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শামসুল আলম উপ উপাচার্য ড.শহীদুল ইসলাম সহ আরও অনেকে।
ড. নিয়াজ আহমদ খান বলেন,- আরবি ভাষার লিখিত ইতিহাস ১৫০০ বছরের। এই ভাষার প্রভাব সর্বব্যাপী সেমিটিক ল্যাগুয়েজের অপর শাখা সংকুচিত হচ্ছে। কিন্তু একমাত্র আরবিই বড় হচ্ছে। ভাষা হিসাবে নয় শুধু কালচার হিসাবেও। এরকম একটি ভাষাকে সম্মানিত করা নিজেকে সম্মানিত করার নামান্তর। আমরা যারা মুসলমান তাদের জন্য এই ভাষা ইহকাল ও পরকালের সংযোগকারী ভাষাও বটে।
তিনি বলেন, আরেকটি বিষয় আমরা ভুলে যাই বিশ্ববিদ্যালয় সমাজের সাথে সংযোগকারী প্রতিষ্ঠান। জ্ঞানের যত বড় বিকাশই ঘটুক না কেন সমাজের সাথে সম্পর্ক হীন হলে তা আর বিশ্ববিদ্যালয় থাকে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এখন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাই সমাজের সাথে দৃঢ় সংযোগ স্থাপন করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ট্রেজারার এসএম মামুনুর রাহমান খলিলি বলেন- গত ১৫ বছর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা শুনে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিল। আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেটা করবো। আমাদের কর্মকর্তা যারা রয়েছেন তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেব৷ আমরা আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগীতা নিয়ে সবসময় আছি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শামসুল আলম বলেন, এই বিশ্ববিদ্যালয় আর পেছনে যাবে না পেছনে যত অসততার গল্প শুনেছেন তা আর শুনবেন না। আমি ৫ই আগস্টের আগে তরুনদের নিয়ে হতাশ ছিলাম তারা স্বৈরাচার পতন করে তারা দেখিয়েছে তারা সব কিছু করতে পারে। আমরা যদি এভাবে এগিয়ে যেতো পারি তাহলে তাহলে ঢাকাই হবে আরবির রাজধানী।
সবশেষ সকলের জন্য মুনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ