ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের মন্তব্য অযাচিত : পররাষ্ট্র মন্ত্রণালয়
ডুয়া ডেস্ক: বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন একটি অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের এমন মন্তব্য অযাচিত। এছাড়া তিনি উল্লেখ করেন যে, ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য বাংলাদেশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
রফিকুল আলম আরও জানান, ভারত থেকে শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার হিসেবে ফেরানোর বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গঙ্গার পানি বণ্টন সঠিকভাবে চলছে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, সরকার রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে জাতিসংঘের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই এই সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে রওনা করবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের