ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা, থাকছে নতুন মুখ
ডুয়া নিউজ : ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া সেই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যদের দল ঘোষণা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ এপ্রিল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যেতিরা।
আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না ঘটলেও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ডাক পেয়েছেন ইশমা তানজিম। তবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪টি ম্যাচ খেলেছেন।
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে জয়লাভ করতে পারলে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেত বাংলাদেশ নারী দল। তবে ওই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে তারা সেই সুযোগ হারায়। ফলে বাছাইপর্ব খেলতে হচ্ছে তাদের।
জানা গেছে, ২০২৬ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে ভারত। দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল।
আগামী নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভিত্তিক সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড, এবং স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। এই ৬ দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে।
বাছাইপর্বে বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)