ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৩২ নম্বরের বাড়ি ভাঙা উচিত হয়নি: নিলোফার চৌধুরী মনি
ডুয়া নিউজ: বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙায় তিনি কোনো বীরত্ব দেখতে পান না, বরং এটি ছিল নোংরামো।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপির এ নেত্রী বলেন, যে বাড়িতে বর্তমানে কোনো মানুষ নেই, সেখানে ভাঙার কাজ করা উচিত হয়নি।
নিলোফার চৌধুরী মনি বলেন, বিএনপি বর্তমানে সরকারী দল বা বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা পালন করছে না। তাই বিএনপির পক্ষ থেকে কিছু করা সম্ভব ছিল না। তিনি দাবি করেন, বিএনপির কোনো সদস্য ওই বাড়ি ভাঙতে যায়নি।
সাবেক এ সংসদ সদস্য অভিযোগ করেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার পেছনে যারা ছিলেন, তারা সরকারের ছত্রচ্ছায়ায় এই কাজটি করেছেন।
তিনি মন্তব্য করেন, হাসিনার আমলে যেভাবে 'হেলমেট বাহিনী' ছিল, এখন সেটি হয়ে গেছে 'বুলডোজার বাহিনী', যারা বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দিয়েছে।
নিলোফার চৌধুরী মনি বলেন, বৈষম্যবিরোধীরা সরকারের সহায়তায় এই খারাপ কাজটি করেছে। তবে, তাঁর মতে, ইট-কাঠ-পাথরের একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার মধ্যে কোনো বীরত্ব নেই। এর পেছনে কিছু অভিজ্ঞতাবিহীন মানুষের ষড়যন্ত্র ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের