ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আইন উপদেষ্টা
'সমাজে মোরাল পুলিশের কোনো স্থান নেই'
ডুয়া নিউজ : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সমাজে মোরাল পুলিশের কোনো স্থান নেই।
আজ বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল জানান, "নারীর ওপর নির্যাতন ও হয়রানির প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"
আইন উপদেষ্টা বলেন, "আমাদের মেয়েদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাইবার স্পেসে যারা বিভিন্ন ভাগে উত্ত্যক্ত করছেন, তারা আগে নিজের প্রতি মোরাল পুলিশিং করবেন। তারপর নিজের মা-বাবা, নিজের ভাই-বোন, স্ত্রী-পরিবারে প্রতি করবেন। তারপর আপনি বিবেচনা করবেন, ইসলাম আপনাকে অন্য কারও ওপর মোরাল পুলিশিং করার অধিকার দিয়েছে কিনা।"
আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইন সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, "মেয়েদের যারা উত্ত্যক্ত করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। এ সময় নিজেকে নৈতিকভাবে পরিশুদ্ধ করার উপর জোর দেন তিনি।"
এছাড়া, মাগুরায় শিশু ধর্ষণের মামলায় যেন কালক্ষেপণ না হয়, সে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের