ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহর
ডুয়া নিউজ: এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই। বাকি ছিলো ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো, সেটিকেও বিদায় বলে দিলেন তিনি।
আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
পোস্টে মাহমুদুল্লাহ আরও লেখেন, "আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন।"
এই অলরাউন্ডার লেখেন, "অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ, যারা ভালো কিংবা মন্দ সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আমি জানি, আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে।"
সবশেষ বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে রিয়াদ লেখেন, "সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।"
এর আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহীম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)