ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৮ উপদেষ্টা নিয়োগের অনুমোদনপত্রটি ভুয়া: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য ৮ জনের নামসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদের বিভাগের অনুমোদনপত্রটি ভুয়া।
আজ বুধবার (১২ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। অনুমোদনপত্রের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ফেইক এন্ড ফেব্রিকেটেড অর্থাৎ ভুয়া ও বানোয়াট।
ভুয়া ওই অনুমোদন পত্রে বলা হয়, আগামী ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। প্রধান উপদেষ্টা আদেশক্রমে-ড. শেখ আব্দুর রশীদ, মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথের পরই মূলত প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া এসব নিয়োগ হয় রাষ্ট্রপতির আদেশক্রমে। কিন্তু ভুয়া অনুমোদন পত্রটিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার আদেশক্রমে। এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রতারক চক্র এটি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের