ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্তির দাবি নিয়ে যমুনার দিকে শিক্ষকদের যাত্রা, আহত ৫
ডুয়া ডেস্ক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তৃতীয় ধাপে এমপিওভুক্তি থেকে বাদ পড়াদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে এই পদক্ষেপ নেয়। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন।
এই ঘটনা বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটে। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তাদের দাবি ছিল, জাতীয়করণের বিষয়ে দীর্ঘদিন কোনো আশ্বাস না পাওয়ার ফলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থানে ছিল এবং শিক্ষকদের বাধা দিতে থাকে। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে, যাতে কিছু সংখ্যক প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে পারেন কিন্তু শিক্ষকরা এতে রাজি হননি। পরে তারা বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং শেষ পর্যন্ত লাঠিচার্জ করে।
এ ঘটনায় বেসরকারি প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, ২০১৩ সালে সারা দেশে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও কিছু রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ৪ হাজারের বেশি যোগ্য বিদ্যালয় বাদ পড়ে। এই কারণে প্রায় ৮ লাখ শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন এবং বিভিন্ন সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি ৩ ফেব্রুয়ারি পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়ন করা হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের