ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিগারেটের ওপর কর বৃদ্ধি করেও ব্যবহার কমানো যায়নি: প্রেস সচিব
ডুয়া নিউজ: তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কর বৃদ্ধির কৌশল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সিগারেটের ওপর কর বাড়ানোর জন্য চাপ দেওয়া হলেও এর কার্যকর ফলাফল পাওয়া যায়নি। কর বাড়ালেও তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেনি।
হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তামাকবিরোধী সংস্থাগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে; যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে।
উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের