ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাতিল হলো ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন
ডুয়া ডেস্ক: প্রকাশনা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদন অনুযায়ী সরকারের পক্ষ থেকে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে।
বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি যে অনুমোদিত প্রেসে প্রকাশিত হওয়ার কথা সেখান থেকে এটি প্রকাশিত হচ্ছে না। তবে প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শফিক রেহমান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পত্রিকার মুদ্রণ ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
এই আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এর ফলে পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়