ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চলে গেলেন ডুয়া’র সাবেক সভাপতি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সাবেক সভাপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান।
মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যা পাশে ছিলেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৈয়দ মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হন। বাংলাদেশের চামড়া শিল্পের এক সফল উদ্যোক্তা হিসেবে তিনি পরিচিত। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার আন্তর্জাতিক বাজারে প্রবেশ শুরু হয়। অ্যাপেক্স প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শুধু রপ্তানি ক্ষেত্রেই সফল হননি, দেশের জুতা বাজারেও তার প্রতিষ্ঠান এক অন্যতম শীর্ষস্থান দখল করেছে।
১৯৭২ সালে সৈয়দ মঞ্জুর এলাহী 'মঞ্জুর ইন্ডাস্ট্রিজ' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। চার বছর পর, ১৯৭৬ সালে তিনি ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন 'অ্যাপেক্স ট্যানারি'। এর পরবর্তী সময়ে ১৪ বছর পর অ্যাপেক্স ফুটওয়্যার প্রতিষ্ঠা করে দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করে তোলে এবং বর্তমানে এটি দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব আবদুল বারী ড্যানী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সভাপতির দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের