ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চালুর এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ঘটছে। এমতাবস্থায় নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করেছে। এই উদ্যোগের পর এক রাতেই শতাধিক নারী নির্যাতনের অভিযোগ জমা পড়েছে হটলাইনে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার চালুর পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।
সেখানে কেউ টেলিফোন নম্বর, বেসরকারি হাসপাতালের চিকিৎসকের নাম বা মোবাইল নম্বর জানতে চেয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে থানার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
যেসব অভিযোগে তাৎক্ষণিক পদক্ষেপ সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার অনুরোধ জানিয়েছে।
প্রসঙ্গত, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হটলাইন এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দ্রুত সহায়তা প্রদান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের