ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিদ্যুত সাশ্রয়ে ৭ নির্দেশনা ডিপিডিসির
ডুয়া ডেস্ক: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুতের অপচয় রোধ করতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। লোডশেডিং মুক্ত রাখতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার জরুরি।
এ জন্য গ্রাহকদের বিদ্যুৎ অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের নিমিত্তে নিচের সাতটি নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখুন। ২. বিদ্যুতের অপচয় রোধে সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।
৩. দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।
৪. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলো ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করুন।
৫. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।
৬. ইজি বাইক, অটোরিকশা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন এবং বাসাবাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সিস্টেম চালু রাখুন।
৭. জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।
বিবৃতিতে আরও জানানো হয়, যদি কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। তবে ধৈর্য সহকারে কর্তৃপক্ষের সহযোগিতা করুন এবং যেকোনো প্রয়োজনে ডিপিডিসির হটলাইন নম্বরে (১৬১১৬) যোগাযোগ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের