ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ জয়
ডুয়া নিউজ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে করে তিন ম্যাচের একটি হাতে রেখে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজেরে মাটিতে সিরিজ জয় করেছে টাইগাররা।
বুধবার সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে ১ বলে ০ রানে আউট হওয়ার পর আজ ফেরেন ১০ বলে ৩ রান করে।
ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেইনকে ডাইন দ্য উইকেটে মারতে এসে টার্নিং বলটি মিস করেন লিটন। ক্যারিবীয় উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার বল গ্লাভসে জমা করে দ্রুত গতিতে স্টাম্প ভেঙে দেন।
পুনরায় খেলা শুরু হলে লিটনের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। ৪ বলে ২ রান করে রস্টন চেজের বলে বোল্ড হন ব্যাটিংঅর্ডার পরিবর্তন করে এক ধাপ নিচে তিনে নামা বাঁহাতি ব্যাটার।
তৃতীয় উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় চাপ তৈরি হয় তাদের ওপর। এক পর্যায়ে ঝুঁকি নিয়ে রান নিয়ে গিয়ে স্ট্রাইকপ্রান্তে আউট হন সৌম্য (১৮ বলে ১১)।
দুবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৬)। আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচ হন তিনি। একটি চার হাঁকিয়েই ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতির বলে বোল্ড হয়ে যান রিশাদ হোসেন (৪ বলে ৫)। ১২তম ওভারের খেলা চলাকালীন আবারও বৃষ্টি হানা দেয়।
বৃষ্টির বাধা ডিঙিয়ে দ্বিতীয়বার খেলা শুরু হলে ১১ বলে ১১ রান করে মোতির বলে বোল্ড হন শেখ মেহেদী। ২০ বলে ২১ রান করে ওবেদ ম্যাকয়ের বলে লং অনে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ হন জাকের আলী। তারপরই শামীমের সেই দুর্দান্ত ইনিংস। ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটার। বহুল প্রয়োজনীয় ইনিংসটি তিনি সাজান ২ চার ও ২ ছক্কায়। ১১ বলে ৯ রানে অপরাজিত ছিলেন তানজিম সাকিব।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই আক্রমণাত্মক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারেই জয়ের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তারা। তবে ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফেরান ব্রান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)।
পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) এলবিডব্লিউর ফাঁদে পেলেন শেখ মেহেদী। টানা দুই ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার।
এস/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর