ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নিয়ে গড়িমসি করছে ঢাবি প্রশাসন: বাগছাস
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দেয়ার কথা। কিন্তু এখন আমরা এটা নিয়ে গড়িমসি দেখতে পাচ্ছি। সময় ঘোষণা দিয়ে পরে পেছানোর বিষয়ে কিছু জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাকের বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতা করছে। তারা যতটা না চায় ছাত্রসংগঠনগুলো শক্তিশালী হোক তার থেকে বেশি চায় ছাত্রসংসদগুলো বেশি শক্তিশালী হোক।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশ্ন রেখে বাকের বলেন, ডাকসুর রোডম্যাপ কেন আসছে না? এত দেরি হওয়ার সদুত্তর আমরা চাই। সংবাদ সম্মেলনে ডাকসুর পাশাপাশি দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের পর আগামী ২০ মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও এপ্রিলের ২য় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)