ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবির ভর্তি পরীক্ষা নিয়ে নতুন ২ সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা এবার পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ব্যবস্থা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সুবিধার জন্য চালু করা হলেও অনেকের জন্য এটি এক ধরনের ভোগান্তিতে পরিণত হয়েছে। কিছু শিক্ষার্থী তাদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারেননি এবং তাদের পরীক্ষা অন্য কোথাও, অনেক দূরের কোনো কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সকল আবেদনকারীকে তাদের প্রথম পছন্দ অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা দেয়া হবে। আজ ১১ মার্চ বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তা হলো—এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা এখন এক শিফটের পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম শিফট অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে দুপুর ২:৩০টা থেকে ৩:৩০টা পর্যন্ত। অন্যদিকে বি ইউনিটের পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী, একটি মাত্র শিফটে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ মার্চ বিকাল ৪টার পর পরীক্ষার্থীদের নতুন রোল নম্বর এবং কেন্দ্রসহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। পূর্বে ইস্যুকৃত প্রবেশপত্রগুলো বাতিল হয়ে যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা তাদের চূড়ান্ত প্রবেশপত্র ইউনিটের পরীক্ষা শুরুর ৩ দিন আগে ডাউনলোড করে পরীক্ষার কক্ষ ও কেন্দ্রের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত কেন্দ্র ও কক্ষে পরীক্ষা দিতে হবে। কারণ এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে বা কক্ষে পরীক্ষা দিতে পারবেন না। তাই পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র এবং কক্ষ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)