ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের চিকিৎসা সেবায় ৪ হাসপাতাল নির্ধারণ চীনে
ডুয়া ডেস্ক: বিমান ভাড়া কমানো এবং যাত্রা সহজ হলে বাংলাদেশি রোগীদের জন্য একটি নতুন চিকিৎসা গন্তব্য হতে পারে চীন। চীনা দূতাবাস প্রথমবারের মতো ৩১ জন রোগীকে ইউনান প্রদেশের কুনমিং শহরে পাঠিয়েছে। এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে চিকিৎসা নিতে যাওয়া প্রথম দলে থাকা রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ ৩১ সদস্যের দলে চিকিৎসক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিলেন।
চীন যাওয়ার আগে রোগীদের জন্য এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই চীনা দূতাবাস এই উদ্যোগ নিয়েছে। আমরা চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করেছি, যেখানে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া বিমান ভাড়া কমানো এবং যাত্রা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
পররাষ্ট্র সচিব বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে চিকিৎসার সুবিধার্থে যাত্রা সহজ এবং বিমান ভাড়া কমানোর ব্যবস্থা করা হবে।”
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দুই ঘণ্টা পর কুনমিং পৌঁছান রোগীরা। সেখানে বাংলাদেশ দূতাবাস এবং চীনা সরকারের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে রোগীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, “মেডিকেল টুরিজম নিয়ে চীনের সঙ্গে কাজের আরও সুযোগ সৃষ্টি হবে। এখানে চারটি ক্যান্সার হাসপাতালে বাংলাদেশিরা চীনা নাগরিকদের মতো একই খরচে চিকিৎসা নিতে পারবেন। আমাদের অনুরোধে আরও একটি ক্যান্সার হাসপাতালসহ মোট চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্ধারিত করা হয়েছে।”
রাষ্ট্রদূত আরও জানান, কুনমিং এবং অন্যান্য প্রদেশেও বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে, যা দুই দেশের চিকিৎসকদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের