ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল
ডুয়া ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। তবে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষাপটে সরকার এই পুরস্কার বাতিল করেছিল। কিন্তু ঐ রায়ের মধ্যে তার পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায়, মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তার স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত পুনরায় রহিত করেছে।’
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৩ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সামরিক শাসন চলাকালে তিনি সংবিধানের পঞ্চম সংশোধনী দিয়ে তার শাসনকে বৈধতা প্রদান করেন। তবে ২০০৫ সালে হাইকোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।
২০১৬ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে জিয়ার স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারটি সরিয়ে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের