ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইবি শিক্ষককে ধাওয়া দিলো শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল নামকরণের পর বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে প্রশাসন ভবনের তৃতীয় তলায় উপাচার্যের সভাকক্ষে ভর্তি কমিটির একটি মিটিংয়ে অংশ নেন বিভাগের সভাপতিরা। সভা চলাকালীন শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সভা শেষে যখন আওয়ামীপন্থী শিক্ষকরা বেরিয়ে যান, শিক্ষার্থীরা শহিদুল ইসলামের দিকে তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি যখন প্রশাসন ভবন থেকে ভ্যানে উঠে বিভাগের উদ্দেশে রওনা হন তখন শিক্ষার্থীরা পেছন থেকে তাকে ধাওয়া করেন। পরবর্তীতে তিনি বিভাগের কক্ষে আশ্রয় নেন কিন্তু শিক্ষার্থীরা সেখানেও স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডি হস্তক্ষেপ করে তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়।
শিক্ষার্থীরা জানান, শহিদুল ইসলাম জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বিরোধিতা করেন এবং আন্দোলনকে নৈরাজ্য বলে অভিহিত করেন। শাপলা ফোরামের ব্যানারে হওয়া মিছিলে তিনি সক্রিয় ছিলেন এবং সরকার পতনের আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দেন। এসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেন।
বিভাগীয় সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “অফিসিয়াল চিঠিতে সব অনুষদের ডিন ও সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়। তবে শহিদুল ইসলাম তার নিরাপত্তা নিয়ে আমাদের অবহিত করেননি। সভা শেষে তাকে ভ্যানে তুলে দিয়েছি এবং তার বিভাগের উদ্দেশে কথা বলেছি। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)