ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভিনদেশি চাপের মাঝেও নির্বাচন, সংস্কার হবে: উপদেষ্টা মাহফুজ
ডুয়া নিউজ: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বাড়ছে, তবে নির্বাচন যথাসময়ে হবে এবং রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, "সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।"
মাহফুজ আলম আরও উল্লেখ করেন, "সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। ছাত্র-যুবকদের কর্মসংস্থান এবং জাতীয় কর্মসূচি নিয়েও আলোচনা চলছে।"
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "সরকার দৃঢ়ভাবে এসব ইস্যু মোকাবিলা করছে এবং ইতোমধ্যে সমন্বিত উদ্যোগ শুরু হয়েছে।"
তিনি আরও দাবি করেন, সরকার দেশকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করছে, তবে বিভিন্ন স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে জটিল করে তুলছে।
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধাবস্থা’ বলে অভিহিত করে উপদেষ্টা মাহফুজ বলেন, "বিদেশ থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পরিকল্পনা করা হচ্ছে, যা প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আশ্বস্ত করে বলেন, "নির্বাচন যথাসময়ে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের অগ্রগতি দৃশ্যমান হবে। খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের