ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঈদে নতুন নোট বিতরণ স্থগিত
ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় কিছু পক্ষ থেকে আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে ঈদ উপলক্ষে নতুন নোট বিতরণ সাময়িকভাবে স্থগিত করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।”
বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখাগুলোতে গচ্ছিত নতুন নোট বিনিময় না করে সংরক্ষণ করতে বলা হয়েছে।
পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংকসহ নির্ধারিত কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে বিতরণের কথা ছিল। তবে বিতরণের আগেই নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বর্তমানে দেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ১০টি কাগুজে নোট প্রচলনে রয়েছে। এসব নোটের মধ্যে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটে দুপাশেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও রয়েছে শেখ মুজিবের ছবি।
নতুন নোটের নকশা পরিবর্তনের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। এর পরিবর্তে জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি সংযোজন করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়