ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সালমান এফ রহমানের বিদেশের সম্পদ জব্দ, কোম্পানির শেয়ারও অবরুদ্ধ
ডুয়া ডেস্ক: লন্ডনে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের স্থাবর সম্পদ জব্দ করেছে আদালত। একই সঙ্গে তার বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।
১০ মার্চ (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এছাড়া সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। এই তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ বিষয়ে আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে। আদালতের শুনানি শেষে সালমান এফ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, অবৈধভাবে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ এবং বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।
তদন্তের মধ্যে সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নামে ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া গেছে। এসব হিসাব স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদি এসব চেষ্টা সফল হয় তবে মামলার ধারাবাহিকতা, আদালতে চার্জশিট দাখিল এবং সাজার পর অর্জিত অপরাধলব্ধ আয় বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া ব্যর্থ হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের জন্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তার স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদন করা হয়েছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি আদালত সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব হিসাবের মধ্যে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা রয়েছে। গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের