ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে কেম্যান আইল্যান্ডসসহ ৫ দেশে
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সম্পদের সন্ধান পাওয়া গেছে।
আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে এই তথ্যটি প্রকাশ করেন তিনি।
প্রেস সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং যৌথ তদন্ত দল অবৈধভাবে দেশ-বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে।
তবে তিনি আরও জানান, এই অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং ক্যারিবীয় অঞ্চলের কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে শেখ হাসিনার সম্পদ পাওয়া গেছে। একইসঙ্গে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্ল্যাশ ফান্ডের’ অস্তিত্বও শনাক্ত করা হয়েছে।
শফিকুল আলম বলেন, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫.১৪ কোটি টাকা, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা (দলিলমূল্য) মূল্যের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমি ও ৮টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে, যেগুলোর তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে। শেখ হাসিনার পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা পাঁচ কোটি ১৫ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। সব ব্যাংক হিসাবের তথ্য দুদককে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের