ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাখাল রাহাকে নিয়ে যা বললেন সারজিস আলম
ডুয়া নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক লেখক ও গবেষক রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আজ সোমবার (১০ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে সারজিস আলম রাখাল রাহাকে তিনি ‘তথাকথিত’ ও ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি লেখেন, "এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে তার বিরুদ্ধে।"
রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির মূখ্য সংগঠক লিখেছেন, "সময় শেষ হওয়ার আগে তদন্ত করেন, সে অনুযায়ী ব্যবস্থা নেন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে। আর না।"
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক ও গবেষক রাখাল রাহা। পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে নানা বিতর্কের জন্ম দেন। এছাড়াও তিনি হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন ইসলামি সংগঠন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের